সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
Hacked by Chinafans বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” কর্মসূচী পালিত রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু আর নেই মুন্সীরহাটের বিপুল পরিমানে বিদেশী মাদক সহ একজন আটক সাজেকগামী পর্যটকবাহী যানবাহন দুর্ঘটনায় আহতদের উদ্ধারে সেনাবাহিনী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিরুদ্ধে অনুসন্ধান সরকারী বাংলা কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরন কর্মসূচি উদযাপিত মেম্বারের স্ত্রীকে নিয়া পরকিয়া পরে প্রেমিকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আদালতে মামলা মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম-১, বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন-২ শ্রীনগরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত রাজধানীর আদাবর হতে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্য গ্রেফতার

বিজ্ঞাপন

বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবি, একই পরিবারের ৪ নিখোঁজ

বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবি, একই পরিবারের ৪ নিখোঁজ

 

 

ক্রাইম রিপোর্টার মোঃ আল-আমিন

 

বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় চলন্ত নৌকা ডুবে যায়,এমনকি একই পরিবারের ৪ জন নিখোঁজ এবং এক নারী সহ ২ শিশুর মরদেহ উদ্ধার কাজ করে যাচ্ছেন সদরঘাট ফায়ার সার্ভিস। এখনো শিতল নামে এক নারী নিখোঁজ রয়েছে। নিহতরা হলেন,মা রেখা বেগম ও মেয়ে সানজিদা এবং রেখার বোন শিতলের ছেলে শফিকুল।

সোমবার বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচর ফ্যানঘাট এলাকায় সকাল পৌনে ৯টার দিকে বাল্কহেডের ধাক্কায় ১১ জন যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। নৌকার যাত্রীরা সবাই কামরাঙ্গিরচর এলাকা থেকে কেরাণীগঞ্জের খোলামোড়া দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফ্যান ঘাট এলাকায় এই দূর্ঘটনার শিকার হন তারা।

পরে ছয়জন সাতরে উপরে উঠতে পারলেও নারী ও শিশু সহ চার জন  নিখোজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। বেলা পৌনে ১টার দিকে তারা নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার করেন।

পরে বেলা সোয়া ১টার দিকে উদ্ধার করা হয় আট বছর বয়সী একটি মেয়ের শিশুর লাশ।

পুলিশ বলছে, মারা যাওয়া ও নিখোঁজ সবাই একই পরিবারের সদস্য। কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় তাদের বাসা। নিখোঁজ একজনকে উদ্ধারে ডুবুরি দল তল্লাশি চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে দুর্ঘটনার জন্য দায়ী মালবাহী নৌযানটি পুলিশ আটক করা হয়েছে বলে জানিয়েছেন কেরাণীগঞ্জের বরিশুর নৌ পুলিশ ফারির উপ-পরির্দশক আব্দুস সোবহান।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সম্পাদক ও প্রকাশক

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ওমর ফারুক চৌধুরী

বার্তা সম্পাদকঃ মোঃ লস্কর আলী

অফিসঃ৪৮/বি, পশ্চিম যাত্রাবাড়ী,ঢাকা-১২০৪।

ওয়েব সাইট-www.bortomanjonojibon.com

নিউজ মেইলঃ newsbortomanjonojibon@gmail.com

যোগাযোগ- ০২-৭৫৪২৩১২

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs