মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” কর্মসূচী পালিত রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু আর নেই মুন্সীরহাটের বিপুল পরিমানে বিদেশী মাদক সহ একজন আটক সাজেকগামী পর্যটকবাহী যানবাহন দুর্ঘটনায় আহতদের উদ্ধারে সেনাবাহিনী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিরুদ্ধে অনুসন্ধান সরকারী বাংলা কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরন কর্মসূচি উদযাপিত মেম্বারের স্ত্রীকে নিয়া পরকিয়া পরে প্রেমিকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আদালতে মামলা মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম-১, বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন-২ শ্রীনগরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত রাজধানীর আদাবর হতে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্য গ্রেফতার ইসরাইলি পণ্যের বর্জন ও গাজায় হামলার প্রতিবাদে কেরানীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে তেরো দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ

মুন্সীগঞ্জে তেরো দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ

!

মুন্সিগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে আখি আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রী বাড়িতে ফিরে আসেনি। গত ১৩ দিন ধরে সে নিখোঁজ। ওই মেয়ের সঙ্গে আসিফ নামে এক ছেলের প্রেমের সর্ম্পক রয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করলেও আসিফের পরিবার এ অভিযোগ অস্বীকার করেছে।আর এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ মেয়েটির খোঁজে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছে।এদিকে মেয়েকে খোঁজে না পেয়ে পাগল প্রায় তার মা রাজিয়া আক্তার।মেয়ে আখি আক্তার নিখোঁজের ঘটনায় রাজিয়া আক্তার গত মঙ্গলবার মুন্সীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন।

জানা গেছে,মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামের আলী আহাম্মদ বেপারীর মেয়ে আখি আক্তার। সে দক্ষিণ চরমশুরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।গত ২৩ জুলাই সকাল ৬টার দিকে গ্রামের রিনা আক্তার নামে এক শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায়।তারপর থেকে স্কুলছাত্রী আখি আক্তার বাড়ি ফিরেনি।এদিকে আখি আক্তার বাড়িতে ফিরে না আসায় তার পরিবার পাশের বাড়ির আনজিল মাদবরের ছেলে আখি আক্তারের প্রেমিক আসিফকে সন্দেহ করলে স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিতিতে জিজ্ঞেসাবাদ করা হলে এ ব্যাপারে কিছুই জানে না বলে আসিফ জানান।

স্কুলছাত্রী আখি আক্তারের মা রাজিয়া আক্তার বলেন,আখির সঙ্গে আসিফের প্রেমের সর্ম্পক আছে। কোরবানীর ঈদের পর ওদের সর্ম্পক নিয়ে বিচার-শালিশ বসেছিলো।আসিফ যেনো আখিকে আর ফোন না করে,দেখা না করে,স্কুলে যাওয়ার পথে কথা না বলে।কিন্তু আসিফ বিচারকদের কোনো কথা শুনেনি। সে আখির সঙ্গে যোগাযোগ রেখেছে। তিনি আরো বলেন,গত ২৩ জুলাই আখি প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফিরেনি। পথিমধ্যে থেকে আখিকে আসিফই ধরে নিয়ে গেছে।আসিফই আখিকে কোথায়ও লুকিয়ে রেখেছে।

এদিকে আসিফ জানান,আমার সঙ্গে আখির কোনো সর্ম্পক নেই।ওর সঙ্গে আমি কথাও বলতাম না।আখি কোথায় গেছে আমি তা জানিনা।

অপরদিকে আসিফের মা আসমা বেগম এ অভিযোগের বিষয়ে বলেন,আমার ছেলে আসিফের সঙ্গে আখির আক্তারের কোনো প্রেমের সর্ম্পক নেই।আখির খালার ভাই জাহিদ কিছুদিন আগে আমার আসিফকে অনেক মারধর করে।এ ঘটনায় আমরা থানায় মামলা করি।পরে স্থানীয় মরুব্বিদের কথায় মামলা তুলে নেই।তারপর থেকে আখির পরিবার আমাদের পেছনে লেগেছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার সাব-ইন্সেপেক্টর মো: ফরিদুজ্জামান বলেন,অভিযোগ পেয়ে আসিফকে জিজ্ঞেসাবাদ করা হয়েছে কিন্তু আসিফ এ বিষয়ে কিছু জানেনা বলে জানান।

চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফসার উদ্দিন ভুঁইয়া এ ব্যাপারে বলেন,আসিফের বয়স ও আখির বয়স খুবই কম ১২/১৩বছর। ওদের মধ্যে প্রেমের সর্ম্পক কীভাবে সম্ভব।তবে মেয়েটি তেরো দিন ধরে নিখোঁজ আছে এটি সত্যি।আমরা সকলেই মেয়েটির সন্ধান করছি যাতে ওকে খোঁজে পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সম্পাদক ও প্রকাশক

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ওমর ফারুক চৌধুরী

বার্তা সম্পাদকঃ মোঃ লস্কর আলী

অফিসঃ৪৮/বি, পশ্চিম যাত্রাবাড়ী,ঢাকা-১২০৪।

ওয়েব সাইট-www.bortomanjonojibon.com

নিউজ মেইলঃ newsbortomanjonojibon@gmail.com

যোগাযোগ- ০২-৭৫৪২৩১২

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs