শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” কর্মসূচী পালিত রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু আর নেই মুন্সীরহাটের বিপুল পরিমানে বিদেশী মাদক সহ একজন আটক সাজেকগামী পর্যটকবাহী যানবাহন দুর্ঘটনায় আহতদের উদ্ধারে সেনাবাহিনী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিরুদ্ধে অনুসন্ধান সরকারী বাংলা কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরন কর্মসূচি উদযাপিত মেম্বারের স্ত্রীকে নিয়া পরকিয়া পরে প্রেমিকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আদালতে মামলা মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম-১, বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন-২ শ্রীনগরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত রাজধানীর আদাবর হতে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্য গ্রেফতার ইসরাইলি পণ্যের বর্জন ও গাজায় হামলার প্রতিবাদে কেরানীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

বিজ্ঞাপন

গোমস্তাপুরে ভটভটির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন স্কুলশিক্ষক

গোমস্তাপুরে ভটভটির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন স্কুলশিক্ষক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ মো: হামিদ

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষত নিহত হয়েছেন। নিহতের নাম তরিকুল ইসলাম এবং আহত হয়েছেন তার ছেলে তামিম।

এই ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে । বুধবার সকালে রহনপুর-আড্ডা মহাসড়কে এই ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার তেলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তেলকুপি গ্রামের মৃত শাহারুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা মোড় এলাকার তাসলিমা ফার্মেসির সামনে সকালে ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই স্কুলশিক্ষক তরিকুল মারা যান। এই দুর্ঘনায় তার ছেলে তামিম গুরুতর আহত হয়েছে ।

পরে তামিমকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সম্পাদক ও প্রকাশক

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ওমর ফারুক চৌধুরী

বার্তা সম্পাদকঃ মোঃ লস্কর আলী

অফিসঃ৪৮/বি, পশ্চিম যাত্রাবাড়ী,ঢাকা-১২০৪।

ওয়েব সাইট-www.bortomanjonojibon.com

নিউজ মেইলঃ newsbortomanjonojibon@gmail.com

যোগাযোগ- ০২-৭৫৪২৩১২

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs