বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” কর্মসূচী পালিত রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু আর নেই মুন্সীরহাটের বিপুল পরিমানে বিদেশী মাদক সহ একজন আটক সাজেকগামী পর্যটকবাহী যানবাহন দুর্ঘটনায় আহতদের উদ্ধারে সেনাবাহিনী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিরুদ্ধে অনুসন্ধান সরকারী বাংলা কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরন কর্মসূচি উদযাপিত মেম্বারের স্ত্রীকে নিয়া পরকিয়া পরে প্রেমিকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আদালতে মামলা মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম-১, বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন-২ শ্রীনগরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত রাজধানীর আদাবর হতে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্য গ্রেফতার ইসরাইলি পণ্যের বর্জন ও গাজায় হামলার প্রতিবাদে কেরানীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

বিজ্ঞাপন

র‍্যাব মহাপরিচালকের স্ত্রী ইন্তেকাল করেছেন-ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

র‍্যাব মহাপরিচালকের স্ত্রী ইন্তেকাল করেছেন-ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

 

 

 

তাসলিমা পপি

 

 

এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের স্ত্রী দিলরুবা খুরশিদ বেবি মারা গেছেন।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানের নিজ ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দিলরুবা খুরশিদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বিদেশে নিয়েও তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতাজনিত কারণে আজ তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছিলেন।

ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার ফারুক হোসেন বলেন, মৃত্যু কীভাবে হয়েছে বলতে পারব না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুলশানে আছেন।

উল্লেখ্য, খুরশীদ হোসেন বিসিএস পুলিশের ১২তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯১ সালে পুলিশে যোগ দেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তিনি র্যাবের ডিজির দায়িত্ব পান।

সাপ্তাহিক বর্তমান জনজীবন পত্রিকার পরিবারের পক্ষ হতে শোকাহত পরিবারের জন্য শোক প্রকাশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সম্পাদক ও প্রকাশক

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ওমর ফারুক চৌধুরী

বার্তা সম্পাদকঃ মোঃ লস্কর আলী

অফিসঃ৪৮/বি, পশ্চিম যাত্রাবাড়ী,ঢাকা-১২০৪।

ওয়েব সাইট-www.bortomanjonojibon.com

নিউজ মেইলঃ newsbortomanjonojibon@gmail.com

যোগাযোগ- ০২-৭৫৪২৩১২

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs