সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
Hacked by Chinafans বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” কর্মসূচী পালিত রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু আর নেই মুন্সীরহাটের বিপুল পরিমানে বিদেশী মাদক সহ একজন আটক সাজেকগামী পর্যটকবাহী যানবাহন দুর্ঘটনায় আহতদের উদ্ধারে সেনাবাহিনী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিরুদ্ধে অনুসন্ধান সরকারী বাংলা কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরন কর্মসূচি উদযাপিত মেম্বারের স্ত্রীকে নিয়া পরকিয়া পরে প্রেমিকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আদালতে মামলা মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম-১, বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন-২ শ্রীনগরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত রাজধানীর আদাবর হতে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্য গ্রেফতার

বিজ্ঞাপন

সাপাহারে স্ত্রী হত্যার মূল আসামী সেলিম রেজা গ্রেফতার

সাপাহারে স্ত্রী হত্যার মূল আসামী সেলিম রেজা গ্রেফতার

 

ষ্টাফ রি‌পোর্টারঃ জুল‌ফিকার সম্রাট

 

নওগাঁর সাপাহার মাতৃছায়া ছাত্রাবাসে কিশোরী গৃহবধূর হত্যার মূল আসামী ঘাতক স্বামী সেলিম রেজা (২৫) কে গ্রেফতার করেছে সাপাহার থানা পুলিশ।
শনিবার ভোররাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সাহাপাড়া এলাকার তার এক আত্মীয়ের বাড়ী হতে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার বর্ণনা দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মাহমুদ জানান, গত ২৩ জুন উপজেলার সাপাহার ক্যাডেট স্কুল পাড়া এলাকার একটি ছাত্রাবাস হতে সুমি (১৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন সুমীর স্বামী  উত্তর পাতাড়ী গ্রামের তফিজুল ইসলামের ছেলে সেলিম রেজা (২৫) পালিয়ে যায়। পরবর্তী সময়ে ওই দিন রাতে নিহত গৃহবধু সুমীর বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার জের ধরে শনিবার ভোররাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা সাহাপাড়া এলাকায় সেলিম তার এক আত্মীয়ের বাড়ীতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময়  এজাহার নামীয় ১নং আসামী সেলিম রেজাকে তার আত্মীয়ের বাড়ী থেকে গ্রেফতার করে সাপাহার থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মাহমুদ আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। সেলিম রেজাকে ৭দিনের রিমান্ড আবেদন করে আমরা তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সম্পাদক ও প্রকাশক

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ওমর ফারুক চৌধুরী

বার্তা সম্পাদকঃ মোঃ লস্কর আলী

অফিসঃ৪৮/বি, পশ্চিম যাত্রাবাড়ী,ঢাকা-১২০৪।

ওয়েব সাইট-www.bortomanjonojibon.com

নিউজ মেইলঃ newsbortomanjonojibon@gmail.com

যোগাযোগ- ০২-৭৫৪২৩১২

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs