বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” কর্মসূচী পালিত রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু আর নেই মুন্সীরহাটের বিপুল পরিমানে বিদেশী মাদক সহ একজন আটক সাজেকগামী পর্যটকবাহী যানবাহন দুর্ঘটনায় আহতদের উদ্ধারে সেনাবাহিনী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিরুদ্ধে অনুসন্ধান সরকারী বাংলা কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরন কর্মসূচি উদযাপিত মেম্বারের স্ত্রীকে নিয়া পরকিয়া পরে প্রেমিকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আদালতে মামলা মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম-১, বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন-২ শ্রীনগরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত রাজধানীর আদাবর হতে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্য গ্রেফতার ইসরাইলি পণ্যের বর্জন ও গাজায় হামলার প্রতিবাদে কেরানীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

বিজ্ঞাপন

ডেঙ্গু জ্বরের কবলে আক্রান্ত হয়ে জবি শিক্ষিকার মৃত্যু

ডেঙ্গু জ্বরের কবলে আক্রান্ত হয়ে জবি শিক্ষিকার মৃত্যু

 

 

জবি প্রতিনিধি: ফরাজী মাসুম বিল্লাহ
প্রচণ্ড জ্বর, আমি মৃত্যুর সঙ্গে লড়ছি’— গত ২০ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবেই নিজের অসুস্থতার কথা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলি। আজ বুধবার ভোর ৪টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
বাবলির স্বামী জানান, দীর্ঘদিন ধরে বাবলি ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ছিলেন। হাসপাতালে থাকা অবস্থায় কিডনীজনিত সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন। গত ৫ জুলাই আইসিইউতে ব্রেন স্ট্রোক করলে অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। আজ ভোর ৪টায় ডাক্তার মৃত ঘোষণা করেন। আজই মৃতদেহ সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হবে, সেখানেই তাকে দাফন করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল প্রিয় বাবলি। কিছুতেই তাকে আমরা ফেরাতে পারলাম না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তার মৃত্যুতে শোকাহত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সম্পাদক ও প্রকাশক

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ওমর ফারুক চৌধুরী

বার্তা সম্পাদকঃ মোঃ লস্কর আলী

অফিসঃ৪৮/বি, পশ্চিম যাত্রাবাড়ী,ঢাকা-১২০৪।

ওয়েব সাইট-www.bortomanjonojibon.com

নিউজ মেইলঃ newsbortomanjonojibon@gmail.com

যোগাযোগ- ০২-৭৫৪২৩১২

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs