রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” কর্মসূচী পালিত রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু আর নেই মুন্সীরহাটের বিপুল পরিমানে বিদেশী মাদক সহ একজন আটক সাজেকগামী পর্যটকবাহী যানবাহন দুর্ঘটনায় আহতদের উদ্ধারে সেনাবাহিনী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিরুদ্ধে অনুসন্ধান সরকারী বাংলা কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরন কর্মসূচি উদযাপিত মেম্বারের স্ত্রীকে নিয়া পরকিয়া পরে প্রেমিকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আদালতে মামলা মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম-১, বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন-২ শ্রীনগরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত রাজধানীর আদাবর হতে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্য গ্রেফতার ইসরাইলি পণ্যের বর্জন ও গাজায় হামলার প্রতিবাদে কেরানীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

বিজ্ঞাপন

ঢাকার কেরাণীগঞ্জে মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতন-০৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

ঢাকার কেরাণীগঞ্জে মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতন-০৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

 

 

ক্রাইম রিপোর্টারঃ আল আমিন

 

গত ০৪ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২০:৩০ ঘটিকায় র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল দক্ষিন কেরানগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের কে সি সাহ এলাকার রাইফা মেটাল নামক কারখানায় একটি অভিযান পরিচালনা করে নির্যাতিত ০৪ শিশুকে উদ্ধার করে এবং শিশু নির্যাতনের অপরাধে উক্ত কারখানার মালিকসহ ০৪ জন ব্যক্তিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আব্দুল মালেক (৬৩), ২। মোঃ রাজিব আহমেদ (১৯), ৩। মোঃ মামুন (২৭) ও ৪। মোঃ সাদেক (১৯) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ৪,০৩০/- (চার হাজার ত্রিশ) টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ০৪ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১২:১০ ঘটিকায় ২/৩ কেজি পরিত্যক্ত জিআই তার নিয়ে যাওয়ার অপরাধে ১। মোঃ রনি (১১), ২। মোঃ আসিফ (১২), ৩। মোঃ জাহিদ (১১) ও ৪। মোঃ ইয়াসিন (৯) নামক ০৪ শিশুকে রাইফা মেটাল নামক কারখানার মালিকের ছেলে মোঃ রাজিব এর নেতৃত্বে উক্ত শিশুদের বাসা হতে ধরে নিয়ে রাইফা মেটাল নামক কারখানায় অন্যায়ভাবে আটক করে রাখে।

তবে উল্লেখিত তারিখ রাত ১২:৩০ উক্ত শিশুদের অবিভাবকরা শিশুদের ছাড়িয়ে আনতে রাইফা মেটাল নামক কারখানায় যায়। কিন্তু কারখানার মালিকের ছেলে মোঃ রাজিব শিশুদের না ছেড়ে সেখানে আটকে রেখে শিশুদের হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় লোহার রড এবং কাঠের রুলার দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে লীলা-ফুলা ও রক্তাক্ত জখম করে।

কারখানার মালিকের ছেলে মোঃ রাজিব এতেও ক্ষান্ত না হয়ে রাগের বসে উক্ত শিশুদের মাথার চুল কেচি দিয়ে এলোপাতারিভাবে কেটে দেয়।

বিষয়টি উক্ত কারখানার মালিককে জানালে কারখানার মালিক তার ছেলেকে কিছু না বলে উল্টো নির্যাতিত শিশুদের অবিভাবকদের বিভিন্ন ধরণের হুমকি প্রদর্শন করে আসছেন।এতে করে নির্যাতিত পরিবার কারখানার মালিক পক্ষের এই আচরনে স্বভাবিক জীবনযাত্রায় শঙ্কিত বোধ করে আসছে।

উক্ত ঘটনাটি র‌্যাব-১০ কে জানালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ০৪/০৮/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২০:৩০ ঘটিকায় উক্ত কারখানায় অভিযান পরিচালনা করে নির্যাতিত ০৪ শিশুকে উদ্ধার করে এবং উক্ত কারখানার মালিকসহ ০৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল শিশুদের নির্যাতনের বেশ কয়েকটি ভিডিও চিত্র উদ্ধার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সম্পাদক ও প্রকাশক

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ওমর ফারুক চৌধুরী

বার্তা সম্পাদকঃ মোঃ লস্কর আলী

অফিসঃ৪৮/বি, পশ্চিম যাত্রাবাড়ী,ঢাকা-১২০৪।

ওয়েব সাইট-www.bortomanjonojibon.com

নিউজ মেইলঃ newsbortomanjonojibon@gmail.com

যোগাযোগ- ০২-৭৫৪২৩১২

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs