মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
Hacked by Chinafans বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” কর্মসূচী পালিত রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু আর নেই মুন্সীরহাটের বিপুল পরিমানে বিদেশী মাদক সহ একজন আটক সাজেকগামী পর্যটকবাহী যানবাহন দুর্ঘটনায় আহতদের উদ্ধারে সেনাবাহিনী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিরুদ্ধে অনুসন্ধান সরকারী বাংলা কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরন কর্মসূচি উদযাপিত মেম্বারের স্ত্রীকে নিয়া পরকিয়া পরে প্রেমিকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আদালতে মামলা মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম-১, বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন-২ শ্রীনগরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত রাজধানীর আদাবর হতে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্য গ্রেফতার

বিজ্ঞাপন

বান্দরবান জেলার বাস স্টেশনের প্রবেশ পথে ৪ টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ আহত ১

বান্দরবান জেলার বাস স্টেশনের প্রবেশ পথে ৪ টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ আহত ১

 

 

লামা আলীকদম প্রতিনিধিঃ ইসমাইল হোসেন লামা

 

 

বান্দরবান বাস স্টেশনের প্রবেশ মুখে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে,শহরের এই ব্যাস্ততম স্টেশনের প্রবেশ মুখে এই সড়ক দুর্ঘটনার সুত্রপাত হয়।দুপুর ১টার দিকে মালবাহী গাড়ি,প্রাইভেট কার ও মাহিন্দ্রার ত্রিমুখি সংগাতে একটি প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।দুর্ঘটনায় একজন দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা গুরুতর ভাবে আহত হয়েছেন। বান্দরবান ট্রাফিক বিভাগের সুত্রে জানানো হয় আহত ট্রাফিক কর্মকর্তার নাম মোঃ রবিউল(ATSI)।
বান্দরবান ট্রাফিক বিভাগের প্রধান আব্দুল কুদ্দুস(TI) জানান স্টেশনের প্রবেশমুখে অনাকাঙ্ক্ষিত ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা হয়ছে।আমাদের একজন সদস্য দুর্ঘটনায় আহত হয়েছেন তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম চৌধুরী প্রতিবেদককে জানান দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম দুর্ঘটনা স্থল পরিদর্শন করেছে।পুরো বিষয়ের তদন্ত এখনো প্রক্রিয়াধীন আছে।তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
দুর্ঘটনার কারনে ব্যাস্ততম এই স্টেশনে আগত বিভিন্ন যানবাহনের তীব্র যানজটের সৃষ্টির কারণে জনভোগান্তিতে পড়ে স্টেশনে  আসা বিভিন্ন জেলার পর্যটক বাহি গাড়ি ও নিয়মিত চলাচল কারী যাত্রীবাহি ও মাল বাহী গাড়ি।
স্থানীয়রা বলেন প্রায়ই এই জায়গায় বেশ কয়েকবার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে,স্টেশনের পাশে রাস্তা ও ব্রিজের কাজ চলমান থাকায় যাতায়াত কারী গাড়ি গুলো ওভারটেকিং করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সম্পাদক ও প্রকাশক

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ওমর ফারুক চৌধুরী

বার্তা সম্পাদকঃ মোঃ লস্কর আলী

অফিসঃ৪৮/বি, পশ্চিম যাত্রাবাড়ী,ঢাকা-১২০৪।

ওয়েব সাইট-www.bortomanjonojibon.com

নিউজ মেইলঃ newsbortomanjonojibon@gmail.com

যোগাযোগ- ০২-৭৫৪২৩১২

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs