মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নৌকার মনোনয়ন ফর্ম কিনলেন কাজী মনোয়ার হোসেন শাহাদাত।
যিনি দীর্ঘ দিন থেকে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে দিয়ে যাচ্ছেন মানব সেবা। তার নিজস্ব অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন রাস্তা ঘাট মেরামত সহ অসংখ্য গরীব দুখীর পাশে থেকে করে যাচ্ছেন মানব সেবা। মানবিকতায় কাজী মনোয়ার হোসেন শাহাদাত ভাগ্যকুল ইউনিয়ন বাসির জন্য এক উজ্জ্বল নক্ষত্র।
মহামারি করোনা কালীন সময়ে কাজী মনোয়ার হোসেন শাহাদাত ইউনিয়নের অসহায় গরীব মানুষদের সাহায্য সহোযোগিতা করেছেন নিজের সাধ্যমতো। তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর। যিনি এলাকার ছোট বড় সকলের প্রিয় মানুষ। অসহায় গরীব মানুষের আস্থা ভাজন ।
আসন্ন নির্বাচনে ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাকে মনোনীত করা হলে, তিনি ভাগ্যকুল ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
Leave a Reply