মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” কর্মসূচী পালিত রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু আর নেই মুন্সীরহাটের বিপুল পরিমানে বিদেশী মাদক সহ একজন আটক সাজেকগামী পর্যটকবাহী যানবাহন দুর্ঘটনায় আহতদের উদ্ধারে সেনাবাহিনী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিরুদ্ধে অনুসন্ধান সরকারী বাংলা কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরন কর্মসূচি উদযাপিত মেম্বারের স্ত্রীকে নিয়া পরকিয়া পরে প্রেমিকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আদালতে মামলা মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম-১, বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন-২ শ্রীনগরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত রাজধানীর আদাবর হতে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্য গ্রেফতার ইসরাইলি পণ্যের বর্জন ও গাজায় হামলার প্রতিবাদে কেরানীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

বিজ্ঞাপন

শ্রীনগরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ দখল করে ড্রেজারের ব্যবসা

শ্রীনগরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ দখল করে ড্রেজারের ব্যবসা

 

 

শ্রীনগর(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ

 

 

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নে হোঁগলাগাও দাখিল মাদরাসার মাঠ দখল করে বাচ্চু হালদার নামে এক লোকের ড্রেজারের ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে

স্থানীয় লোকজন, ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ অনেকেই অভিযোগ করে বলেন যে, কয়েক দিন আগে হঠাৎ করে দেখা যায় যে, কে বা কারা মাদরাসার মাঠে অনেক গুলো পাইপ রেখে যায়। পরের দিন বেশ কয়েকজন লোক এসে মাদরাসার মাঠ খনন করে সেই পাইপ স্থাপন করে। এতে ছাত্র-শিক্ষকদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়।

মাদরাসা সুপারের কাছে বিষয়টি জানালে তিনি এ ব্যাপারে কোন কথা বলেননি। পরে জানা জায় যে সুপারের অনুমতি ক্রমেই বাচ্চু এ পাইপ স্থাপন করেন। বাচ্চুর কাছে জানতে চাইলে, তিনি বলেন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই কাজ করছি।

গত রবিবার ক্লাস চলাকালিন কয়েকজন শ্রমিক নতুন পাইপ স্থাপন করার সময় প্রচুর পানি এবং বালু পড়ে সম্পূর্ণ মাঠ ও মাদরাসায় প্রবেশের একমাত্র গেট কর্দমাক্ত হয়ে পড়ে। এতে ছাত্র- শিক্ষক চরম ভুগান্তির শিকার হন।

তবে এ ব্যপারে বাচ্চু’র নিকট ড্রেজারের ব্যবসা করার জন্য সরকারের দেওয়া কোনো অনুমতিপত্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এ জন্য কোন অনুমতির প্রয়োজন হয়না। এ বিষয়ে মাদরাসার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ বলেন আমি বিষয়টা দেখবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সম্পাদক ও প্রকাশক

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ওমর ফারুক চৌধুরী

বার্তা সম্পাদকঃ মোঃ লস্কর আলী

অফিসঃ৪৮/বি, পশ্চিম যাত্রাবাড়ী,ঢাকা-১২০৪।

ওয়েব সাইট-www.bortomanjonojibon.com

নিউজ মেইলঃ newsbortomanjonojibon@gmail.com

যোগাযোগ- ০২-৭৫৪২৩১২

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs