রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
Hacked by Chinafans বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” কর্মসূচী পালিত রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু আর নেই মুন্সীরহাটের বিপুল পরিমানে বিদেশী মাদক সহ একজন আটক সাজেকগামী পর্যটকবাহী যানবাহন দুর্ঘটনায় আহতদের উদ্ধারে সেনাবাহিনী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিরুদ্ধে অনুসন্ধান সরকারী বাংলা কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরন কর্মসূচি উদযাপিত মেম্বারের স্ত্রীকে নিয়া পরকিয়া পরে প্রেমিকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আদালতে মামলা মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম-১, বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন-২ শ্রীনগরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত রাজধানীর আদাবর হতে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্য গ্রেফতার

বিজ্ঞাপন

লামার রুপসীপাড়ায় পাহাড় কাটা মামলায় ইউপি মেম্বার আটক, স্কেভেটর জব্দ

লামার রুপসীপাড়ায় পাহাড় কাটা মামলায় ইউপি মেম্বার আটক, স্কেভেটর জব্দ

স্টাফ রিপোর্টার: ইসমাইল হোসেন

বান্দরবান জেলার লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে পাহাড় কাটার অপরাধে সীতারঞ্জন বড়ুয়া (৪০) নামে এক ইউপি মেম্বারকে আটক করেছে লামা থানা পুলিশ। এই বিষয়ে রবিবার (১৭ এপ্রিল) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ১৫/১ (তৎসহ) ও পেনালকোড এর ৪৩১ ধারা মামলা দায়ের করা হয়েছে। লামা থানা মামলা নং- ১১, তারিখ- ১৭ এপ্রিল ২০২২ইং।

মামলায় এজাহার নামীয় দুই ও অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করা হয়েছে। ইতি মধ্যে লামা থানা পুলিশ অভিযান চালিয়ে পাহাড় কাটার সাথে সম্পৃক্ত থাকার কারণে রূপসীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার সীতারঞ্জন বড়ুয়াকে আটক করে এবং পাহাড় কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরটি জব্দ করে।

জানা যায়, লামার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়া হতে মোহাম্মদ পাড়া যাওয়া একটি রাস্তায় (অংহ্লা পাড়া ইউনিয়ন পরিষদের পিছনে ও পোপা খালের মুখ ব্রিজ সংলগ্ন) সরকারের কোন অনুমোদন ছাড়া, কোন উন্নয়ন প্রকল্প হাতে না নিয়ে ইউপি মেম্বার সীতারঞ্জন বড়ুয়া আরো কিছু লোকজন বাণিজ্যিক ভাবে স্কেভেটর দিয়ে বিশাল একটি পাহাড় কেটে ফেলে। সিন্ডিকেটটি পাহাড় কেটে এলাকায় কয়েকজনের কাছে মাটি বিক্রি করে তাদের নিচু জমি ভরাট করে দেয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হলে লামা থানা পুলিশ পাহাড় কাটা বন্ধে উদ্যোগ নেয় এবং দোষীদের আইনের আওতায় আনতে মামলা দায়ের করে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পাহাড় কাটা অপরাধ। সরকার জলবায়ু ইস্যুতে কঠোর। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। যারা পাহাড় কাটবে তাদের ছাড় দেয়া হবেনা৷ আইনের কাছে সবাই সমান। কেনো পাহাড়খেকোকে ছাড় দেয়া হবেনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সম্পাদক ও প্রকাশক

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ওমর ফারুক চৌধুরী

বার্তা সম্পাদকঃ মোঃ লস্কর আলী

অফিসঃ৪৮/বি, পশ্চিম যাত্রাবাড়ী,ঢাকা-১২০৪।

ওয়েব সাইট-www.bortomanjonojibon.com

নিউজ মেইলঃ newsbortomanjonojibon@gmail.com

যোগাযোগ- ০২-৭৫৪২৩১২

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs