সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” কর্মসূচী পালিত রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু আর নেই মুন্সীরহাটের বিপুল পরিমানে বিদেশী মাদক সহ একজন আটক সাজেকগামী পর্যটকবাহী যানবাহন দুর্ঘটনায় আহতদের উদ্ধারে সেনাবাহিনী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিরুদ্ধে অনুসন্ধান সরকারী বাংলা কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরন কর্মসূচি উদযাপিত মেম্বারের স্ত্রীকে নিয়া পরকিয়া পরে প্রেমিকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আদালতে মামলা মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম-১, বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন-২ শ্রীনগরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত রাজধানীর আদাবর হতে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্য গ্রেফতার ইসরাইলি পণ্যের বর্জন ও গাজায় হামলার প্রতিবাদে কেরানীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

বিজ্ঞাপন

লৌহজংয়ে সিগারেটের আগুনে পুড়ে ছাই পাটখড়ি

লৌহজংয়ে সিগারেটের আগুনে পুড়ে ছাই পাটখড়ি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সিগারেটের আগুনে স্তূপ করা ৭ লক্ষাধিক টাকার পাটখড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে এ অগ্নিকা- ঘটনা ঘটে। এতে ৭ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

লৌহজং ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গোয়ালীমান্দ্র বাজার এলাকায় বিক্রির জন্য ২০ শতাংশ জমিতে ৭ লক্ষাধিক টাকার পাটখড়ি স্তূপ করে রেখেছিলেন বিক্রেতারা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ স্তূপের একটি অংশ থেকে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সমস্ত পাটখড়িতে। এ সময় আগুনে বিক্রেতা অহিদুল গাজী, জৈনদ্দিন শেখ, রফিক ও চাঁনমিয়ার জমিয়ে রাখা পাটখড়ি পুড়ে যায়। এতে ৭ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মতিন সাংবাদিকদের বলেন, লৌহজং ও শ্রীনগরের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের তথ্য মতে ধারণা করা হচ্ছে বিড়ি বা সিগারেটের আগুন থেকেই অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। বিপুল পরিমাণ পাটখড়ি পুড়ে গেছে, কিছু সংখ্যক ও আশেপাশের দোকান রক্ষা করা সম্ভব হয়েছে। এতে ব্যবসায়ীদের সাত লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সম্পাদক ও প্রকাশক

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ওমর ফারুক চৌধুরী

বার্তা সম্পাদকঃ মোঃ লস্কর আলী

অফিসঃ৪৮/বি, পশ্চিম যাত্রাবাড়ী,ঢাকা-১২০৪।

ওয়েব সাইট-www.bortomanjonojibon.com

নিউজ মেইলঃ newsbortomanjonojibon@gmail.com

যোগাযোগ- ০২-৭৫৪২৩১২

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs