রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” কর্মসূচী পালিত রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু আর নেই মুন্সীরহাটের বিপুল পরিমানে বিদেশী মাদক সহ একজন আটক সাজেকগামী পর্যটকবাহী যানবাহন দুর্ঘটনায় আহতদের উদ্ধারে সেনাবাহিনী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিরুদ্ধে অনুসন্ধান সরকারী বাংলা কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরন কর্মসূচি উদযাপিত মেম্বারের স্ত্রীকে নিয়া পরকিয়া পরে প্রেমিকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আদালতে মামলা মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম-১, বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন-২ শ্রীনগরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত রাজধানীর আদাবর হতে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্য গ্রেফতার ইসরাইলি পণ্যের বর্জন ও গাজায় হামলার প্রতিবাদে কেরানীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

বিজ্ঞাপন

ঝালকাঠিতে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক গ্রেপ্তার

ঝালকাঠিতে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক গ্রেপ্তার

 

 

 

ঝালকাঠি জেলা প্রতিনিধি

 

 

 ঝালকাঠির রাজাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৯ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠি সদর থানার বৈদারাপুর গ্রামের মৃত মোজাম্মেল হাওলাদারের ছেলে মোঃ নাহিদ(৩০) ওরফে রাজুকে আসামী করে ভুক্তভোগী মেয়ের মা ৮ অক্টোবর রাতে বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে।

মামলা সূত্রে জানাযায়, ভুক্তভোগীর মা বিবাদীর রাজাপুর সদরের বাইপাস এলাকায় ব্যাচেলর ভাড়া বাসায় ঝিয়ের কাজ করত। তার সুবাদে ভুক্তভোগী মায়ের কাজে সাহায্য করার জন্য প্রায়ই বিবাদীর বাসায় যাতায়াত করতো। এই সুযোগে বিবাদী ভুক্তভোগীর সাথে একটা প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একদিন ভুক্তভোগীর মা এবং ভুক্তভোগী পারিবারিক সমস্যার কারণে তার বাসায় রাত্রি যাপন করে। ঐ রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটের সময় ভুক্তভোগীর মা ঘুমিয়ে পরলে বিবাদী ভুক্তভোগীকে ডেকে তার রুমে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ষণ করে।

এই ঘটনা কাউকে না বলতে প্রায় ভয়ভীতি দেখাতে থাকে। তাই ভুক্তভোগী ভয়ে এবং লোকলজ্জায় কাউকে কিছু না বললেও শারিরীক সমস্যা এবং পরিবর্তন দেখে ভুক্তভোগীর মা তাকে ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করায়। ডাক্তারি পরীক্ষায় তার গর্ভে ৭ মাসের বাচ্চা ধরা পরে। তারপর মেয়েকে চাপ দিলে মায়ের কাছে সব খুলে বলে।

এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আমরা ৮ তারিখ রাতেই আসামি ধরতে সক্ষম হয়েছি। আজ সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সম্পাদক ও প্রকাশক

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ওমর ফারুক চৌধুরী

বার্তা সম্পাদকঃ মোঃ লস্কর আলী

অফিসঃ৪৮/বি, পশ্চিম যাত্রাবাড়ী,ঢাকা-১২০৪।

ওয়েব সাইট-www.bortomanjonojibon.com

নিউজ মেইলঃ newsbortomanjonojibon@gmail.com

যোগাযোগ- ০২-৭৫৪২৩১২

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs