শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
সরকারী খাস সম্পত্তিতে পুষ্পধারার অবৈধ মুল ফটক বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” কর্মসূচী পালিত রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু আর নেই মুন্সীরহাটের বিপুল পরিমানে বিদেশী মাদক সহ একজন আটক সাজেকগামী পর্যটকবাহী যানবাহন দুর্ঘটনায় আহতদের উদ্ধারে সেনাবাহিনী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিরুদ্ধে অনুসন্ধান সরকারী বাংলা কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরন কর্মসূচি উদযাপিত মেম্বারের স্ত্রীকে নিয়া পরকিয়া পরে প্রেমিকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আদালতে মামলা মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম-১, বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন-২ শ্রীনগরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত রাজধানীর আদাবর হতে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্য গ্রেফতার

বিজ্ঞাপন

ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভক্তি বিভাজন জনগন প্রত্যাশা করে না : কোতোয়ালিতে ডা: ইরান

ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভক্তি বিভাজন জনগন প্রত্যাশা করে না : কোতোয়ালিতে ডা: ইরান

 

 

কেরানীগঞ্জ প্রতিনিধি

 

জনগন দোষারোপের রাজনীতির অবসান চায় মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন জুলাই অভ্যুত্থান ইতিহাসের টার্নিং পয়েন্ট। এই গণআন্দোলনে আওয়ামী লীগ ও তাদের দোসররা ছাড়া সকল দেশপ্রেমিক গনতান্ত্রিক ও মানবতাবাদী শক্তি সমর্থন ও রাজপথে অংশ নিয়েছে।

সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের শক্তির মধ্যে বিভক্তি বিভাজন ও দোষারোপের প্রতিযোগিতা লক্ষ্য করছি। এদেশের সাধারণ মানুষ বিভাজন বিভক্তি নয়, ইস্পাত কঠিন ঐক্য অটুট দেখতে চায়। জনগণের আবেগ আকাংখা বুজতে না পারলে পরাজিত অপশক্তি সুযোগ পাবে।

তিনি আজ (শুক্রবার) বিকাল ৫টায় বাতামতলী ফলপট্টি ঘাটে কোতোয়ালি থানা লেবার পার্টির উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন পবিত্র মাহে রমজানে রাজনৈতিক নেতাদের বক্তব্য বিবৃতিতে আরো সংযম ও সতর্কতা অবলম্বন করা উচিৎ। কারন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যার্থ হলে জাতি ব্যার্থ হবে। আমরা সাম্য সুবিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ চাই।

মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই অভ্যুত্থানের চেতনায় কোন দুরত্ব নেই। আমরা শোষণমুক্ত মানবিক বাংলাদেশের জন্যই ১৯৭১ ও ২০২৪ সালে লড়াই সংগ্রাম করেছি। তিনি ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় লেবার পার্টি ও ছাত্রমিশনকে শক্তিশালী করার আহবান জানান।

কোতোয়ালি থানা লেবার পার্টির আহবায়ক মোঃ আনিস মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি মোঃ সুমন ভুঁইয়া, লেবার পার্টির কেন্দ্রীয় সদস্য ও ঢাকা জার্ণালিস্ট কাউন্সিলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক, লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল হাসনাত ও মহানগর ছাত্র মিশনের সভাপতি রায়হান উদ্দিন সনি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

5 responses to “ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভক্তি বিভাজন জনগন প্রত্যাশা করে না : কোতোয়ালিতে ডা: ইরান”

  1. laro789 says:

    Solid analysis! Seeing platforms like laro789 com really focus on localized experiences – like those Filipino e-wallets – is key for growth. Predictive analytics sound promising too; personalization is huge in iGaming now. Great read!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সম্পাদক ও প্রকাশক

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ওমর ফারুক চৌধুরী

বার্তা সম্পাদকঃ মোঃ লস্কর আলী

অফিসঃ৪৮/বি, পশ্চিম যাত্রাবাড়ী,ঢাকা-১২০৪।

ওয়েব সাইট-www.bortomanjonojibon.com

নিউজ মেইলঃ newsbortomanjonojibon@gmail.com

যোগাযোগ- ০২-৭৫৪২৩১২

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs